,

কসবায় প্যান্ড্রল ক্লিপসহ কিশোর আটক

B_baria_sm_142501895নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলপথে পাহারাদানকারি আনসার সদস্যরা নাশকতার চেষ্টার সময় এক কিশোরকে আটক করেছে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত কিশোর হলো কসবা উপজেলার কাইয়ুমপুর গ্রামের মো. শামীম আহম্মেদ প্রকাশ সামাল মিয়ার ছেলে মো. শাকিল আহম্মেদ (১৪)। পুলিশকে সে জানিয়েছে, এলাকার বড় ভাইয়ের কথামতো টাকার বিনিময়েই সে এ কাজ করতে এসেছিল।  
ঘটনার সময় দায়িত্বপালনরত আনসার সদস্য মো. মুনসুর আমিন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা একটি ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রেললাইনে শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন কয়েকজন মিলে ক্লিপ খুলছে। এ সময় তাদেরকে ধাওয়া করা হয়। খবর দেওয়া হয় একটু দূরে কর্মরত অন্য আনসার সদস্যদের। এ সময় মনির নামে আরেক আনসার সদস্য শাকিলকে আটক করে।
মামলার তদন্তকারি কর্মকর্তা ও আখাউড়া রেলওয়ে থানার এস.আই মো. সালাউদ্দিন রাশেদ জানান, আটক ওই ছেলে জানিয়েছে সজিব নামে এক বড় ভাইয়ের কথায় সে প্যান্ড্রল ক্লিপ খুলতে যায়। এর বিনিমিয়ে তাকে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। বুধবার শাকিলকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ