মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি দখল নিতে গৃহবধূকে নি’র্যাতন ইউপি সদস্যের

news-image

লক্ষীপুরের কমলনগরে জমি দখল নিতে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বি’রুদ্ধে গৃহবধূকে শা’রীরিকভাবে নি’র্যাতন করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম আবদুল খালেক। তিনি উপজেলার চর কালকিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটলে স্থানীয়রা ওই গৃহবধূকে উ’দ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নি’র্যাতিত গৃহবধূ নুরজাহান বেগম জানান, ২৫ বছর আগে তার মামাতো ভাই আলাউদ্দিন থেকে পাঁচ শতক বসতভিটার জমি কেনেন তিনি। জমি কেনার পর থেকে চার শতক জমি তার ভাসুর আবদুল খালেক দখল করে রাখেন। জমি যাতে তার (নুরজাহান) নামে রেজিস্ট্রি না হয়, সেজন্য তিনি জন্য জমির মালিককে হু’মকিও দেন। এ ঘটনার মধ্যে জমিতে থাকা কিছু গাছ কাটার চেষ্টা করেন ভাসুর আবদুল খালেক। এতে তিনি বাধা দিলে তাকে শা’রীরিকভাবে নি’র্যাতন করেন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। এ ঘটনায় তিনি আ’হত হলে পরে স্থানীয়রা তাকে উ’দ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই গৃহবধূ আরও বলেন, ‘তার (ইউপি সদস্য) ভয়ে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ ব্যাপারে ইউপি সদস্য আবদুল খালেক বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রী নুরজাহানের মুখের ভাষা খুব খারাপ। আমি লাঠি নিয়ে তাকে শুধু ভ’য়ভীতি দেখিয়েছি।’ কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘থানায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে দোষীদের বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক