মিরপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির অফিসে জুয়া, আটক ২১
নিউজ ডেস্ক।। রাজধানীর মিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অফিসে জুয়া খেলার সময় র্যাব -৪ এর এক বিশেষ অভিযানে ২১ জনকে আটক করা হয়। বুধবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এরপর আটককৃত প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেয় র্যাব ভ্রাম্যমান আদালত। এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে জুয়াখেলার ৭১ হাজার ৭৫৭ টাকাও উদ্ধার করে হয়েছে। উৎস: আমাদেরসময়.কম।










