বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনটি আগে পরীক্ষা না ভোটাধিকার !

x fileজাহিদ আল আমীন : বুঝতে পারছি পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়া খুব প্রয়োজন।  কেউ কি খেয়াল করেছেন, বর্তমান ম্যান্ডেটহীন সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে রাজনৈতিক দমন পীড়ন, গণহারে ধরপাকড়, এমনকি খুন গুমের মত ঘটনা ঘটাচ্ছে নির্বিচারে? অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুুবলীগ ধরা পড়ছে ককটেল পেট্রল বোমা সহ, এটা আপনি কি লক্ষ্য করেন নি?

আপনারা কি বুঝতে পারছেন যে, যাত্রীবাহী বাসে বোমা মেরে বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে সরকার। খেয়াল করুন, ঢাকার যাত্রাবাড়িতে এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দু’টি ঘটনার সময় খুব কাছেই দাঁড়িয়ে ছিল পুলিশ। কিন্তু তারা কাউকে ধরেনি। তবে কি এটা সরকারি দলের কাজ ?
খেয়াল করে দেখবেন, আপনার ভোটাধিকার ফেরত আনার জন্যে যে অবরোধ চলছে, তা নিয়ে সরকার খুব বেকায়দায় আছে। যে কেনো মূল্যে তারা অবরোধ ভাঙতে চায়। আর এ জন্য অতি উৎসাহী হয়ে সামনে এগিয়ে দিচ্ছে ১৫ লাখ পরীক্ষার্থীকে। অতীতে হরতাল অবরোধে সবসময় পরীক্ষা বন্ধ ছিলো। অথচ এবার কেনো পরীক্ষার জন্য এত পাগল হয়ে উঠেছে সরকার? এর কারণ হচ্ছে কিছু পরীক্ষার্থীর লাশ নিয়ে পলিটিক্স খেলতে চাচ্ছে কেউ কেউ। এর উপর ভর করে আন্দোলন থামানের অপচেষ্টা হতে পারে।

আপনি এমন দেশে বাস করছেন, যেখােেন আপনার ভোট ছাড়াই সংসদ হয়ে যায়, আর তারাই রাষ্ট্র চালায়। আপনি নিশ্চয় দেশে গণতন্ত্র চান, যে দেশে আপনার সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত থাকবে। যে দেশে গণতন্ত্র থাকে না, সেটা হয় স্বৈরাচারের দেশ। এই স্বৈরাচারের দেশে কি আপনার সন্তানের জীবন, ভবিষ্যত, বাক স্বাধীনতা, চিন্তা বিবেক ও চলাফেলার স্বাধীনতা, এবং বিচার প্রাপ্তির নিশ্চয়তা থাকবে? যদি এ প্রশ্নের উত্তর আপনার জানা থাকে, তবে কোনটা আগে প্রয়োজন ঠিক করুন। পরীক্ষা নাকি আপনার ভোটাধিকার ফেরত পাওয়া?

আপনি নিশ্চয় আপনার প্রিয় শিশুটিকে খুবই ভালোবাসেন। ভাবুন তো, এই শিশুটিকে অবরোধের মধ্যে ঠেলে দিলেন পরীক্ষা কেন্দ্রে। অবরোধের সুযোগে সরকারী দল বা আপনারই শত্রুরা কেউ বোমা মেরে আপনার শিশুটিকে লাশ বানিয়ে ফেলল। আপনি কি সেটা চাইবেন?

ৃৃ.তবে এখনি সিদ্ধান্ত নিন। পরীক্ষার জন্য বেহুদা ইমোশনাল না হয়ে বাস্তব চিন্তা করুন। দেশে গন্ডগোল না থামতে পরীক্ষা নয়। আপনি নিশ্চয় আপনার সন্তানের ক্ষতি চান না?

জাহিদ আল আমিন, সম্পাদক, সাপ্তাহিক এক্সফাইলস, 

amadershomoys.com