,

ডেঙ্গুতে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

news-image

নিউজ ডেস্ক।। ঢাকায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল ওয়াহেদ (৭৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এবার তার স্ত্রী আকিকুন্নাহার (৬৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। আবদুল ওয়াহেদ আহসানগঞ্জ স্মারক বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই ঢাকায় এক ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলেন।

ওয়াহেদের ছেলে আনোয়ারুল হাসান জানান, মাত্র দুই দিনের জ্বরে তাঁর বাবা গত ২৩ জুলাই ঢাকাতেই মারা গেছেন। তারা কোনো চিকিৎসা করার সুযোগই পাননি। রবিবার তাদের মা আক্রান্ত হয়েছেন। ওই দিন রাতেই তারা মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার তাকে আইসিইউতে নেয়া হয়।

আইসিইউর ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আকিকুন্নাহারের অবস্থা খুবই খারাপ ছিল। বুধবার একটু উন্নতি হয়েছে। তবে ডেঙ্গুর সঙ্গে সঙ্গে তার ডায়াবেটিসও আছে। এই কারণে তার অবস্থা জটিল।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর