,

অবশেষে গৃহকর্মী ঝুলে থাকার ঘটনায় ফ্ল্যাট মালিককে আটক করেছে পুলিশ

news-image

রাজধানীর কাকরাইলে সার্কিট হাউজ রোডের অ্যাপার্টমেন্ট ‘গাউছিয়া ডাইনেস্টি’ নামক ১৫ তলা ভবনের ১০ তলায় গৃহকর্মী ঝুলে থাকার ঘটনায় ফ্ল্যাট মালিককে আটক করেছে পুলিশ। রমনা থানার ওসি কাজী মইনুল হোসেন মঙ্গলবার রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফ্ল্যাট মালিক লাভলী রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তিনি নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করেছেন। খাদিজা বিষয়টি নিয়ে কোনো অভিযোগ না করায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির পেছনে ১৫ তলা একটি ভবনের দশম তলার বারান্দার বাইরে ঝুলে আছে এক কিশোরী। এঘটনা দেখতে ভবনটির নিচে ভির জমায় পথচারীরা। তারা চিৎকার করছে মেয়েটিকে এভাবে ঝুলে থাকতে দেখে। একটু-ওদিক হলেই নির্ঘাত মৃত্যু। বারান্দায় একটু পরপর এক নারী আসা–যাওয়া করছেন। তার নাম জানা গেল লাভলী রহমান। একপর্যায়ে তিনি বারান্দা থেকে বের হওয়ার গ্রিলের তালা খুলে মেয়েটিকে ভেতরে নেন।

মঙ্গলবার বেলা দেড়টার দিকের এ ঘটনা পুলিশের কানে পৌঁছলে সেখানে এসে হাজির হন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জহিরুল ইসলামসহ কয়েকজন পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর