,

ফেসবুকে কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেফতার

news-image

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের নাম জয়ন্ত মন্ডল (৩০)। তিনি সাতক্ষীরার আশাশুনি থানার বুধহাটা গ্রামের ভবানী চরন মন্ডলের ছেলে। বুধবার ভোরে বুধহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল মঙ্গলবার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জয়ন্ত মন্ডল। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সেই মামলায় আজ (বুধবার) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর