মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু রোগে আক্রন্তদের দায়িত্ব নিলেন মাশরাফি

news-image

রাজধানীবাসীকে কাঁপিয়ে ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ঢাকার বাইরের বিভিন্ন জেলা শহরের হাসপাতালে এ জ্বরে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে।

ব্যতিক্রম নয় নড়াইল। নিজ নির্বাচনী এলাকার সব হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীর দায়িত্ব নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।

মাশরাফি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করারও আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নিজ নির্বাচনী এলাকা নড়াইল সদর ও লোহাগাড়ার অন্তর্ভুক্ত সব হাসপাতালের উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন ম্যাশ।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা সবার পাশে আছি আমি। তাদের চিকিৎসার দায়িত্ব আমার। সংসদ সদস্য হিসেবে এলাকার জনগণের পাশে থাকা আমার নৈতিক কর্তব্য। আমি আমার দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট আছি। সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

মাশরাফি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে আমাদের কাজ করে যেতে হবে। দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা হলে দ্রুত আমরা ডেঙ্গুসহ যেকোনো সমস্যার বিরুদ্ধে জয়ী হতে পারব।

স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নড়াইলে দুজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক