মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিক নিহত

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, সকালে উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

পরে আরও দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এর পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে নেয়া হবে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক