,

তিনি এইচএসসি পাস বিশেষজ্ঞ ডাক্তার!

news-image

নিউজ ডেস্ক।। সিদ্ধিরগঞ্জে রোগী দেখার সময় এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. মোস্তাক আহম্মেদ করিম ওরফে এমএ করিম বশির (৪৩)। সোমবার রাতে চিটাগাংরোডস্থ হক সুপার মার্কেটে নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডা. মো. মোস্তাক আহম্মেদ করিম এমবিবিএস (ডি-অর্থো), পিজিটি (ডি-অর্থো), পিজিটি (ইএনটি ও হৃদরোগ) চিফ মেডিকেল অফিসার, সিকদার গ্রুপ, হাড় জোড়া, বাত ব্যথ্যা, মেরুদণ্ড বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল লেখা ভিজিটিং কার্ড ও রোগী দেখার প্রেসক্রিপশন প্যাড উদ্ধার করা হয়। অথচ তিনি এইচএসসি পাস। ১২ বছর ধরে রোগী দেখে আসছেন তিনি।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গ্রেপ্তারকৃত মোস্তাক আহম্মেদকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকায়। সে নিবন্ধনকৃত ডা. মো. মোস্তাক আহম্মেদ এর নাম ও বিএম এন্ড ডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর-২৬৬৩৩ ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছে। সে তার নামের পাশে ডাক্তারি ডিগ্রি হিসেবে, এমবিবিএস (ডি-অর্থো), পিজিটি (ডি-অর্থো), পিজিটি (ইএনটি ও হৃদরোগ) চিপ মেডিকেল অফিসার, সিকদার গ্রুপ, হাড় জোড়া, বাত ব্যথ্যা, মেরুদণ্ড বিশেজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবহার করে।

এবং নিজস্ব প্যাড ও প্রেসক্রিপশন ফরমেও তা উল্লেখ করেছে। র‌্যাব’র অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার বিএম এন্ড ডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে তার নামের সঙ্গে মিল থাকায় ডা. মো. মোস্তাক আহম্মেদ এর রেজিস্ট্রেশন নম্বর-২৬৬৩৩ দেখায়। কিন্তু উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, নিবন্ধনকৃত ডা. মোস্তাক আহমেদ ও সে এক ব্যক্তি নয়। তার নামের সঙ্গে মিল থাকায় সে প্রায় ১২ বছর ধরে ভুয়া ডাক্তার হিসেবে বিভিন্ন হাসপাতালে রোগী দেখে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, স্থানীয় কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি পাস করার পর দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছে। র‌্যাব’র এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত ভুয়া ডাক্তার পরিচয়দানকারী মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর