,

এসএসসি পরীক্ষা আবারো পিছালো

ssc exam_215013ডেস্ক রির্পোট : হরতালের কারণে আবারো এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আগামীকাল বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মঙ্গলবার বিকালে সচিবালয়ে এ ঘোষণা দেন। এ নিয়ে চলমান হরতাল অবরোধের কারনে দ্বিতীয় দফায় এসএসসি পরীক্ষা পিছালো সরকার।
 
চলমান অবরোধের মধ্যে ২০ দলীয় জোট রোববার থেকে ডাকা ৭২ ঘণ্টা হরতালের সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করে বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বুধবারের পরীক্ষা পেছানোর ঘোষণা দেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে আগামীতে আর হরতাল না দেয়ার অনুরোধ জানান।
 
হরতালের কারণে ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। ২ তারিখের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই হিসেবে ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
ঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার সকাল ৯টায় বাংলা ১ম পত্র এবং পরদিন ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।
অন্যান্য পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ