,

ডেঙ্গুতে এবার প্রাণ গেলো পুলিশের স্ত্রীর

news-image

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রুপা আক্তার (২৫) নামে পুলিশের এক সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। নি’হত রুপার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়। ২০১৩ সালের জুলাই মাসে পুলিশ সদস্য দুলাল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী দুলাল হোসেন রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। তাদের সংসারে দুই বছরের একটি ছেলে রয়েছে।

দুলাল হোসেন জানান, কয়েকদিন ধরে জ্বর থাকায় ২৩ জুলাই রুপাকে পরীক্ষা করা হয়। এতে সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। পরের দিন রুপা আক্তারকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ৪ দিন ছিলেন। তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ অথবা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলের আইসিইউতে ভর্তির পরামর্শ দেন।

তিনি আরো জানান, ওই দুই হাসপাতালে আইসিইউ খালি না থাকায় রুপাকে ইডেন মাল্টিকেয়ার হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনদিন থাকার পর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটিতে ভর্তির ৫ মিনিট পর রুপা আক্তার মা’রা যান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর