,

চিকিৎসার জন্য ভারতে গিয়ে চাঁ’দাবাজি-মা’রধরের শিকার বাংলাদেশি

news-image

চিকিৎসার জন্য ভারতে গিয়ে চাঁ’দাবাজি ও বেধড়ক মা’রধরের শিকার হয়েছেন বাসুদেব মণ্ডল নামে এক বাংলাদেশি যুবক।ভারতের পশ্চিমবঙ্গের নিউটাউন থানার শুলংগুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, খুলনার বাসিন্দা বাসুদেব মণ্ডল চিকিৎসার জন্য ভারতে যান। তিনি শুলংগুড়ি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন।

অভিযোগ উঠেছে, গত ২২ জুলাই রাত ১০টার দিকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তিনি পাশের মৃধা বাজারে যান। সেখানেই তার পথরোধ করে স্থানীয় কয়েকজন যুবক।নিউটাউন থানায় করা অভিযোগে বাসুদেব জানান, ওই যুবকরা প্রথমে তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় দিয়ে তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছেন বলে জানান। এর পরই তারা তার কাছে টাকা দাবি করেন। বলেন, বাংলাদেশি কেউ এই এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে।

বাসুদেব বলেন, তিনি টাকা দিতে অস্বীকার করায় ওই যুবকরা তার ওপর ঝাঁ’পিয়ে পড়ে। মা’রধরের একপর্যায়ে তার পকেট থেকে মানিব্যাগ কেড়ে নেওয়া হয়। ওই ব্যাগে ২০ হাজার টাকা ছিল।আহত বাসুদেবকে ওই রাতেই বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ জুলাই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পুলিশ সঞ্জয় হালদার ওরফে ট্যাম বাবু এবং সুমন সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর