সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ধানের বীজ খাওয়ায় মুরগির হাজতবাস!

news-image

ধানবীজ খাওয়ার অপরাধে দুটি মুরগির দণ্ড হয়েছে।নির্দিষ্ট পরিমাণ জরিমানা গুণে দণ্ড থেকে মুক্ত করতে হবে মুরগির মালিক পক্ষকে।এমন ব্যতিক্রম ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে।স্থানীয় একটি খোয়াড়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে আটক রাখা হয়েছে অপরাধ করা মুরগি দুটিকে। মুরগি আটক করে খোয়াড়ে প্রদানকারী

কৃষক ক্বারি মাহাবুবুর রহমান বলেন,বন্যায় নষ্ট হয়ে যাওয়া আমন ধানের বীজতলা আবার গজাতে শুরু করেছে।এদিকে গ্রামের সব মুরগি এসে কচি কচি চারা ধানগুলো খেয়ে ফেলছে। যাদের মুরগি তাদের অনেকবার নিষেধ করা হয়েছে।সাবধান করে দেয়া হয় বাড়ি বাড়ি গিয়ে।তিনি বলেন, তার পরও কাজ না হওয়ায় সকালে দুটি মুরগি ধরে স্থানীয় গবাদিপশুর খোয়াড়ে দিয়েছি।এতে আমি কোনো অপরাধ করিনি। আমি আমার ফসল রক্ষায় বাধ্য হয়ে এ কাজ করেছি।

খোয়াড়ের মালিক ইব্রাহিম জানান,বীজতলার ধান খাওয়ার অপরাধে দুটি মুরগি খোয়াড়ে দিয়েছেন ক্বারি মাহাবুবুর রহমান।তবে মুরগি দুটির মালিক কে বা কাহারা তা জানা যায়নি।গবাদি পশু-পাখি দ্বারা ফসলের ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত মালিক খোয়াড়ে দিতে পারেন। আর্থিক জরিমানা বা দণ্ড দিয়ে পশু-পাখির মালিক তা ছাড়িয়ে নিয়ে যায়।মুরগির মালিক যেই হোক না কেন,তাকে জরিমানা বাবদ দুটি মুরগির জন্য ৬০ টাকা দিতে হবে।

এ ছাড়াও দিন যত যাবে খাওয়ার খরচ দিতে হবে। তবে আমার ৪০ বছরের খোয়াড় চালানোর ইতিহাসে এবারই প্রথম কেউ মুরগি খোয়াড়ে দিল।কেদার ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরগীর হাজতবাসের কথা শুনেছেন বলে জানান।এমন ঘটনা এলাকায় এই প্রথম বলে দাবি করেন। যা এলাকায় হাস্যরসের সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক