ওয়াইফাই যেভাবে ক্ষতি করছে শরীরের

news-image

স্বাস্থ্য ডেস্ক।। অনলাইনে সক্রিয় থাকার জন্য আজকাল অনেকেই বাড়িতে ওয়াইফাই ব্যবহার করেন। গবেষণা বলছে, এই সংযোগের কারণে শরীরে নানা ধরনের সমস্যা হয়। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য বেশি ঝুঁকির মুখে পড়ে। ওয়াইফাই সংযোগের কারণে যেসব সমস্যা হয়-

১. গোটা বিশ্বে অনেকেই ইনসোমিয়া বা নিদ্রাহীনতায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, স্মার্ট ফোন বা ওয়াইফাই থেকে বের হওয়া রেডিয়েশন অনেকক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটায়। আর ঘুম না হলে স্বাস্থ্যেরও হানি ঘটে। ২. ওয়াইফাই ডিভাইস থেকে নির্গত হওয়া রেডিয়েশনের কারণে গর্ভস্থ ভ্রুণের বিকাশ প্রভাবিত হয়। এছাড়া শিশুদের স্বাভাবিক বিকাশও ক্ষতিগ্রস্ত হয়।

৩. নিয়মিত ওয়াইফাই ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এর থেকে বের হওয়া রেডিয়েশনের কারণে আলঝাইমার রোগের সম্ভাবনা বাড়ে। ৪. একনাগাড়ে ওয়াইফাই ব্যবহারের কারণে হৃদরোগজনিত সমস্যা তৈরি হতে পারে। ৫. ওয়াইফাই ব্যবহারে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। দৈনন্দিন জীবনে ওয়াইফাইয়ের প্রয়োজনীয়তা যেহেতু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণে এর রেডিয়েশন থেকে বাঁচতে কিছু পদক্ষেপ নিতে পারেন্। যেমন-

১. গর্ভাবস্থায় স্মার্ট ফোন ব্যবহারে সতর্ক হোন।গর্ভস্থ সন্তান থেকে যথাসম্ভব দূরে রাখুন ফোনটি। এতে আপনার সন্তান ওয়াইফাইয়ের ক্ষতিকর রেডিয়েশন থেকে বাঁচবে। ২. অনেকেই মনে করেন, ফোন থেকে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে ঘুমাতে গেলেই আর সমস্যা হবে না। এটা ঠিক নয়। যতক্ষণ ঘরের মধ্যে ওয়াইফাই চালু থাকবে ততক্ষণই রেডিয়েশন হবে। এ কারণে ঘুমানোর আগে ওয়াইফাইয়ের সুইচ বন্ধ করে রাখা ভাল।

৩. ওয়াইফাই থেকে বের হওয়া রেডিয়েশনের মাত্রা কমাতে চাইলে রাউটার রান্নাঘর কিংবা শোবার ঘরে রাখবেন না। সূত্র : হেলদিবিল্ডার্জড

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা