ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮৫টি পয়েন্টে আনসার-ভিডিপি মোতায়েন
ডেস্ক রির্পোট : ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কুমিল্লা অংশে আজ থেকে ৮৫টি পয়েন্টে ১২ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন কুমিল্লার আনসার ভিডিপি'র পরিচালক।
এর আগে, কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- ব ১৪- ৪০৪৮) পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন অবরোধকারীরা।
এতে ঘটনাস্থলেই সাতজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এবং আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আরো অন্তত ২০ জন অগ্নিদগ্ধ হয়েছেন।











