সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সেবা করতে হাসপাতালে এসে ডেঙ্গু আক্রান্ত স্ত্রী

news-image

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৭ নাম্বার ওয়ার্ডে কুমিল্লার মীর হোসেন পাঁচ দিন ধরে ভর্তি আছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মর্জিনা বেগম। অসুস্থ স্বামীকে সুস্থ করতে গত পাঁচ দিন ধরে দিন-রাত হাসপাতালে কষ্ট করেছেন তিনি। কিন্তু গত শনিবার রাত থেকে তারও শরীরে জ্বর দেখা দিয়েছে।

গতকাল রোববার (২৮ জুলাই) চিকিৎসকরা মর্জিনা বেগমের রক্ত পরীক্ষা শেষে জানিয়েছেন, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে তার। তাই জ্বর শরীরেও স্বামীর খাবারের ব্যবস্থা এবং দেখভাল করছেন তিনি।

মর্জিনা বেগম বলেন, তাদের এক ছেলে ও তিন মেয়ে। ছেলেটি বিদেশ থাকে। আর মেয়েদের বিয়ে দিয়েছেন। তাই হাসপাতালে স্বামীর সঙ্গে তাকেই থাকতে হচ্ছে সবসময়। এখন নিজেও অসুস্থ হয়ে একটু বেশী চিন্তায় পড়েছেন মর্জিনা বেগম।হাসপাতাল থেকে মশারি দিয়েছি কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মশারি দিতে চাইছিল, নেই নাই। কিন্তু এখন তো মশারি লাগবেই।’

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ৭ নাম্বার পুরুষ ওয়ার্ডের উত্তর দিকের শেষ বেডের পাশেই মাদুলি বিছিয়ে ভাত খাচ্ছেন মীর হোসেন ও মর্জিনা বেগম। বেডের ওপরে একটি বালিশ ও সাজানো চাদর। আর নিচে মাদুলি বিছানা। দেখেই বোঝা যাচ্ছিল, বয়স্ক স্বামীর বেডটি ভালোভাবেই গুছিয়ে রেখেছেন স্ত্রী। তবে নিজে অসুস্থ হলেও থাকছেন বেডের নিচে হাসপাতালের মেঝেতে।

মীর হোসেন বলেন, ‘আমি পুলিশের চাকরিতে ছিলাম। ঢাকা, রংপুর, সিলেট সব জায়গায় চাকরি করছি। পরে নোয়াখালীর ডিএসবি (পুলিশের জেলা স্পেশাল ব্রাঞ্চ) থেকে চাকরির অবসর গ্রহণ করেছি। অনেক দিন থেকেই আমার শ্বাসকষ্ট, তিন বার স্টোকও করেছিলাম।’তিনি আরও বলেন, ‘পাঁচ দিন থেকে এই হাসপাতালে আছি। আমার স্ত্রীও আমার দেখাশোনার জন্য আছেন। কিন্তু সেও তো অসুস্থ হয়েছে। এখন কি করমু আল্লাহ জানেন।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক