,

ধানের কুড়া আর রং মিশিয়ে তৈরি করা হয় ধনিয়া-মরিচের গুঁড়ো!

news-image

কিশোরগঞ্জর পুরান পৌর শহরে থানা এবং বয়লা এলাকার দুইটি মিলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে বেরিয়ে এসেছে ভেজালকারবারীদের ভয়ানক বাণিজ্য।সোমবার (২৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণের এ অভিযানে গিয়ে দেখা যায় নিম্নমানের মরিচ, হলুদ কিংবা ধনিয়া সঙ্গে মেশানো হচ্ছে ধানের কুড়া ও টেক্সটাইল রংসহ অন্যান্য উপকরণ।

জেলা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকার শরীফের মসলা মিলে ধানের কুড়া ও হলুদ মিশিয়ে ধনিয়া প্রক্রিয়াকরণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বয়লা এলাকার মেহেক অটোক্রাসিং মিলে রং মিশিয়ে মরিচের গুঁড়ো প্রক্রিয়াকরণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মিলটি থেকে তিনশ কেজি রং মেশানো মরিচের গুঁড়ো জব্দ করে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও মো. ইব্রাহীম হোসেন জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর