সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

image_183353.high-courtডেস্ক রির্পোট : সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভকালে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের ওপর গুলি চালিয়েছে সরকার সমর্থিত সম্মিলিত আই্নজীবী সমন্বয়ক পরিষদের আইনজীবীরা। শুধু তাই নয় তাদের বিক্ষোভের মাইক নিয়ে টানাটানিও করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি জাবেদ রেজা। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে দুই পক্ষের বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানান জাবেদ রেজা।

তিনি অভিযোগ করেন, বার ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতাদের বিক্ষোভ চলাকালে সম্মিলিত আই্নজীবী সমন্বয়ক পরিষদের মুখোমুখি পড়ে। এতে তারা মাইক নিয়ে টানাহেঁচড়া শুরু করে। এ সময় সরকার সমর্থিত আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবীদের উপর গুলি ছোড়ে। তবে গুলির অভিযোগ উঠলেও এতে কেউ হতাহত হননি।

এ ঘটনার পরপরই কোর্ট প্রাঙ্গণে পুনরায় বিক্ষোভ মিছিল করে তার প্রতিবাদ জানায় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতারা। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গতকাল সোমবার সুপ্রিমকোর্ট চত্বরে বিএনপি-জামায়াত ও আওয়ামীপন্থী আইনজীবীদের হরতালের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালনের সময় হাতাহাতি ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা