,

প্রায় ২৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : রাখাইনে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের কাছে ৬ হাজার রোহিঙ্গা পরিবারের প্রায় ২৫ হাজার লোকের তালিকা দিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান। আর মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে।

কামরুল আহসান সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার জন্য আস্থা তৈরি করা দরকার। এ জন্য মিয়ানমার প্রতিনিধিদলের প্রথম সফর হলো। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছে। তাদের সমস্যার কথা শুনেছে।

বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, এক সফরে সব সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের প্রতিনিধিদলের হয়তো আরও বেশ কয়েকবার আসতে হবে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে হবে। রোহিঙ্গাদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আস্থা সৃষ্টি করা না যাবে, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা ফিরে যাবে না। বাংলাদেশ কাউকে জোর করে পাঠাবে না।

তবে কি সেপ্টেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে কথা হচ্ছে, তাতে সময় লাগবে?

কামরুল আহসান সাংবাদিকদের বলেন, প্রত্যাবাসন তো যেকোনো সময়ই শুরু হতে পারে। যদি রোহিঙ্গারা মনে করে পরিস্থিতি অনুকূলে আছে, তাহলে তারা যেকোনো সময় ফিরে যেতে পারে। আগে দুই দফায় ৩০ হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছিল। তার মধ্যে ৮ হাজার রোহিঙ্গার পরিচয় সত্যায়িত করে মিয়ানমার। আজ ৬ হাজার পরিবারের প্রায় ২৫ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দেওয়া হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে বলেন, ‘আমরা তাদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে রাজি আছি। এ জন্য কী কী করা হয়েছে, তা তুলে ধরা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর