মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও ভিসা হয়নি ৪ হাজার ৪৬০ হজযাত্রীর

news-image

এখনও ভিসা হয়নি বাংলাদেশের ৪ হাজার ৪৬০ হজযাত্রীর। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না হলে পবিত্র হজ পালনে যেতে পারবেন না হজযাত্রীরা।মঙ্গলবার শেষ হচ্ছে ভিসার আবেদন। এ অবস্থায় আতঙ্কের মধ্যে রয়েছেন হজযাত্রীরা।

এবার সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা। রোববার পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪৬৩ জন হজযাত্রীর ভিসা হয়েছে।

আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না হলে হজে যেতে পারবেন না হজযাত্রীরা। তবে আশা করা হচ্ছে, সোমবার ও মঙ্গলবারের মধ্যেই সবার ভিসা হয়ে যাবে।নির্ধারিত সময় পার হলে সৌদি দূতাবাস থেকে এসব হজযাত্রীর ভিসা করা সম্ভব হবে না বলে জানান সাইফুল।

গত ৪ জুলাই শুরু হয়েছে হজ ফ্লাইট। এরই মধ্যে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৯৭ হাজার ২৬২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৫ আগস্ট শেষ হবে হজ ফ্লাইট।

 

সুত্র : কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক