,

অবশেষে ডেঙ্গু পরিস্থিতিকে উদ্বেগজনক বললেন সাঈদ খোকন

news-image

অবশেষে ডেঙ্গু জ্বরের ভয়াবতা উপলব্ধি করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। দিনদিন ডেঙ্গুর পরিস্থিতি ভয়ংকর রূপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। নগরবাসীকে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার ওপরও জোর দিয়েছেন তিনি।

রবিবার (২৮ জুলাই) শেরে বাংলানগরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।মেয়র বলেন, আমরা আপ্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।রোগী বৃদ্বির খবর প্রকাশের পাশাপাশি সুস্থ হয়ে ফিরে যাওয়াদের খবর প্রকাশের জন্য মেয়র গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। রাজধানীর হাসপাতালগুলোতে শয্যা পেতেই হিমশিম খাচ্ছে রোগীরা। আর প্রায় প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। আর উদ্বিগ্ন হচ্ছে মানুষ। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলা শহরেও শনাক্ত হচ্ছে রোগীরা। অবশ্য তাদের সিংহভাগই ঢাকা থেকে যাওয়া।

এছাড়া সোমবার (২৯ জুলাই) থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে এরোসল স্প্রে বিতরণ করা শুরু হবে বলেও জানান।মেয়র সাঈদ হাসপাতালে পুরুষ ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারিরীক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর