মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপিটুনিতে রেণু হত্যার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

news-image

নিউজ ডেস্ক : তাসলিমা বেগম রেণুরাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করানোর খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেণু। এ ঘটনায় তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া, রিটে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে রেণুর পরিবারকে আগামী ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রবিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। তিনি বলেন, ‘আবেদনটির ওপর আজ (রবিবার) বিচারাপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

এছাড়া, রিটে গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে পৃথক আইন তৈরির নির্দেশনার পাশাপাশি রেনুকে বাঁচাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আরজি জানানো হয়েছে। একইসঙ্গে রিটে গুজবের বিষয়ে সব ধরনের পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলারও নির্দেশনা চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে এই রিটে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ জুলাই সকালে উত্তর-পূর্ব বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করা হয়। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন রেণু। দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তার ১১ বছরের একটি ছেলে রয়েছে। ছেলেটি বাড্ডায় বাবার সঙ্গে থাকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক