কলেজছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে পিয়ন কারাগারে
নিউজ ডেস্ক।। নোয়াখালীতে কলেজছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাশায়েক উদ্দিন রাজু নামে এক পিয়নকে গ্রে’ফতার করেছে পু’লিশ। নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডে এ ধ’র্ষণের ঘটনা ঘটে। ভুক্তেভোগীর বোনের দায়ের করা মা’মলায় শনিবার দুপুরে মাইজদী শহরের স্টেশন রোড এলাকা থেকে অভিযুক্তকে আ’টক করে পু’লিশ।
জানা গেছে, গ্রে’ফতারকৃত রাজু পূর্ব মাইজদীর নুর আলম’র ছেলে এবং সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন। অভি’যুক্ত পিয়ন কলেজছাত্রীর পূর্বপরিচিত। গত বুধবার দুপুরে ঐ ছাত্রী কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় রাজু তাকে কৌশলে তার কর্মস্থলে ডেকে নিয়ে ধ’র্ষণ করে। বর্তমানে ধ’র্ষণের শিকার ঐ ছাত্রী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পু’লিশ অভি’যুক্ত রাজুকে গ্রে’ফতার করেছে। এ ঘটনায় ছাত্রীর বড় বোন বাদী হয়ে থানায় নারী ও শিশু নি’র্যাতন দমন আ’ইনে মামলা করেছে। ঐ মা’মলায় রাজুকে গ্রে’ফতার দেখিয়ে আ’দালতে পাঠালে আ’দালত জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারা;গারে পাঠান। উৎস: বিডি প্রতিদিন।










