সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হজ করেও বদলাচ্ছে না কর্মকর্তাদের স্বভাব’

news-image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, অনেক কর্মকর্তা হজে যাচ্ছেন। হজে যাওয়ার পর যদি তাদের স্বভাব না বদলায় তাহলে হজে গিয়ে কী লাভ? নতুন ভ্যাট আইনের ওপর শনিবার আয়োজিত কর্মশালায় এনবিআর কর্মকর্তারা ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করেন- এমন অভিযোগের প্রসঙ্গ এনে তিনি একথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ কর্মশালার আয়োজন করে।

এনবিআর চেয়ারম্যান বলেন, হয়রানির কথাটা অনেকের মুখে আসবে। হয়রানির বিষয়টা ওদের সঙ্গে সমঝোতায় না গিয়ে, আমাদের বলেন- ওই অফিসার হয়রানি করছে। তখন তাকে আমরা শক্ত হাতে ধরব। তিনি বলেন, আমি যখন অফিসারদের সঙ্গে কথা বলি তখন এ কথাগুলো বলি, আপনি ব্যবসায়ীদের বাধ্য করে যেটা নেন, সেটা চুরি, সেটা ময়লা খাবার।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অনেকে হজ করতে যায়। জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু কম লোক না। হজের মৌসুমে আমি ছুটি দিতে দিতে ইয়ে হয়ে যাই। এখন যদি হজের পরে স্বভাব পরিবর্তন না হয়, তাহলে কি লাভ এটা করে?’ তিনি বলেন, এবার ভ্যাট আইন বাস্তবায়ন করা হবেই। যারা মেশিন নষ্ট করবে তাদের দায়ী করা হবে। ব্যবসায়ীদেরও, আমাদের কর্মচারীদেরও। মেশিন নষ্ট করা যাবে না, নষ্ট করলে আপনার নিজের পয়সায় আবার সেটা লাগিয়ে দিতে হবে। একটা মেশিন কিনে দিতে হবে।

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু করতে একটু সময় লাগবে জানিয়ে তিনি বলেন, আমরা ক্রয় করতেছি। ক্রয় প্রক্রিয়া শেষ হতে হবে, আবার ব্যবসায়ীর সংখ্যাও একটু বেশি। সবাইকে দিতে দিতে একটু সময় লাগবে। কিন্তু তাই বলে ভ্যাট আদায়টা বন্ধ থাকবে না। ভ্যাট আদায় করতেই হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, এবার রেভিনিউ আদায়ের পরিমাণ ২ লাখ ৩০ হাজার কোটি টাকার নিচে থাকবে। ২ লাখ ৮০ হাজার কোটি টাকা ছিল আমাদের লক্ষ্যমাত্রা। এটার জন্য খুব সমালোচনা হচ্ছে। মিডিয়ার লোকজন এবং অনেক থিংক ট্যাংক বলছে রেভিনিউ কেন আদায় হয় না। রেভিনিউ তো আসলে গলায় পাড়া দিয়ে আদায় করা যায় না। রেভিনিউ আদায়ে সবার সহযোগিতা দরকার।

তিনি বলেন, প্রচলিত ভ্যাট আইনে পৃথিবীর সব দেশে একটা রেটই থাকে। আমরা আমাদের ব্যবসায়ীদের সুবিধার জন্য বিভিন্ন রেট করেছি। ভ্যাট কাঠামো নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। উন্নত দেশে এর চেয়ে অনেক বেশি ভ্যাট, ট্যাক্স দিতে হয়। ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বড় বাজেটের জন্য বড় রাজস্ব দরকার। তাই যাদের জন্য মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রযোজ্য তাদের সবাইকে ভ্যাটের আওতায় আনা উচিত।

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন, উপ প্রকল্প পরিচালক জাকির হোসেন খান, ডিসিসিআইয়ের আয়কর উপদেষ্টা স্নেহাশিষ বড়ুয়া প্রমুখ। সূত্রঃ পরিবর্তন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক