মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে ধ’র্ষণকারী সেই পাষণ্ড বাবা গ্রেফতার

news-image

জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে নিজের মেয়েকে ধ’র্ষণকারী সেই পাষণ্ড বাবা মো. আবুল কাশেম প্রকাশ ওরফে শিয়াল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের এক সপ্তাহ পর শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, ঘটনার পর থেকেই পুলিশ পাষণ্ড বাবাকে গ্রেফতারের চেষ্টা করে আসছে। অবশেষে বিশেষ কৌশলে ছদ্মবেশী পুলিশ খাগড়াছড়ি আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে গত ১৯ জুলাই বিকেলে ধ’র্ষণের শিকার মাদরাসাছাত্রীর চাচা মো. ওমর ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর নিজের মেয়েকে ধ’র্ষণে স্বামীকে সহযোগিতার দায়ে এজাহারভুক্ত অপর আসামি মা মনোয়ারা বেগমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। প্রসঙ্গত, খাগড়াছড়ির রামগড়ে মায়ের সহযোগিতায় মাদরাসাপড়ুয়া নিজের ঔরসজাত মেয়েকে ধ’র্ষণ করে বাবারূপী এক নরপশু। গত ২ জুলাই রাতে জোরপূর্বক প্রথমবার তাকে ধ’র্ষণ করে। এভাবে বাবার দ্বারা কয়েকবার ধ’র্ষণের শিকার হয় সে। বাবার পা ধরে ক্ষমা চেয়েও ধ’র্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি ওই মেয়েটি।

সবশেষ গত ১২ জুলাই গভীর রাতে ছোট ভাইবোন নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে আবারও ধ’র্ষণ করতে গেলে সে তার সঙ্গে খারাপ কাজ না করে বিষ খাইয়ে মেরে ফেলতে বলে মেয়েটি। ধ’র্ষণের সময় সে চিৎকার চেঁচামেচি করতে চাইলে মা তার মুখ চেপে ধরত। ধ’র্ষণের কথা প্রকাশ করলে তাকে গলাটিপে হত্যা করে লাশ বস্তায় ভরে মাটিতে পুঁতে ফেলারও ভয়ভীতি দেখাত তার বাবা।

বিষয়টি প্রথমে দাদিকে জানালেও দাদি কোনো পদক্ষেপ না নেয়ায় গত ১৪ জুলাই চাচা ওমর ফারুককে বাবার যৌন লালসার কথা জানায় ওই মাদরাসাছাত্রী। ১৮ জুলাই রাতে মেয়ে ও তার মাকে থানায় নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মেয়েটি একাধিকবার তার বাবার হাতে ধ’র্ষণের শিকার হওয়ার অভিযোগ করে। তার মাও বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনা জানাজানির পর পিতারূপী পাষণ্ড পলাতক ছিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক