,

‘স্নাইপার ফ্রন্টিয়ার’ প্রতিযোগিতায় অংশ নিতে বেলারুশ যাচ্ছে সেনাবাহিনীর স্নাইপার দল

news-image

বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার দল আগামী রবিবার বেলারুশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। খবর বাসসের। এই দলটি ৩য় বারের মত ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতা-২০১৯’র ‘স্নাইপার ফ্রন্টিয়ার’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কর্নেল হুমায়ুন কাইয়ুম দলের নেতৃত্বে রয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিবছর ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার দল তৃতীয় বারের মত এবছরও ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ শুক্রবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, চার জন অফিসার স্নাইপার, চার জন সৈনিক স্নাইপার ও এক জন পর্যবেক্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এবারের প্রতিযোগিতায় সর্বমোট ৩১টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য প্রতিবেশী রাষ্ট্রসহ আঞ্চলিক ও মহাদেশীয় রাষ্ট্রসমূহের সাথে সখ্যতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহের সামরিক দক্ষতার মান প্রদর্শন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাছাইকৃত স্নাইপারবৃন্দ ২০১৭ সালে কাজাগিস্তানে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৭ম স্থান এবং ২০১৮ সালে বেলারুশে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল আর্মি গেম্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ম স্থান অর্জন করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর