সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়াতে গিয়ে সড়কে বাবা-মাকে হারালেন মিম

news-image

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নি’হত হয়েছেন। এ ঘটনায় আ’হত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলায় কাঁঠালবাড়ি কলেজের পাশে মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম দুর্ঘ’টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নি’হতরা হলেন- কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জ্যোস্না (২৮) এবং মোস্তফার নানি আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)। দু’র্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে এসে আহতদের খোঁজ-খবর নেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পরিবার নিয়ে কুড়িগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আত্মীয়ের বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ি বেড়াতে যাচ্ছিলেন মোস্তফা। এ সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী (কুমিল্লা-জ ১১-০০১০) অর্পণ নামে একটি মিনিবাস পেছন থেকে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নি’হত হন।

পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন ‘মারা যান। এ ঘটনায় আ’হত হন আরও ৩ জন। আ’হতদের মধ্যে অটোচালক মানিকের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি। ওসি আরও জানান, নি’হত মোস্তফার একমাত্র মেয়ে মিম (১৫) ও অপর আহত যাত্রী জাহেদুল ইসলামকে (৪৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মিম চলতি বছর এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক