শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৫ টাকা বেশি নেয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট

news-image

এয়ারপোর্টের এক দোকানদার মাত্র ৫ টাকার জন্য ১০ হাজার টাকা জরিমানা গুণলেন । জানা গেছে, সম্প্রতি শাহাজালাল বিমানবন্দরে বাবাকে বিদেশ থেকে আসা বাবাকে নিতে এসেছিলেন এক তরুণ।বাবার জন্য অপেক্ষার এক পর্যায়ে তিনি ক্যানপি সংলগ্ন একটি দোকান থেকে হাফ লিটার পানি কিনলেন। পানির বোতলের গায়ে লেখা আছে সর্বোচ্চ খুচরা মূল্য ১৫ টাকা।

কিন্তু বিক্রেতা আফতাবউদ্দিনের কাছ থেকে ২০ টাকা আদায় করেন। ইতোমধ্যে এয়ারপোর্টের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন আফতাবউদ্দিন দৃঢ়ভাবে জানালেন যে সর্বোচ্চ খুচরা মূল্যের অতিরিক্ত দাম রাখা অপরাধ এবং এর জন্য তিনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন। বিক্রেতা তাচ্ছিল্যসহকারে বলেন, ‘মাত্র ৫ টাকার জন্য ম্যাজিস্ট্রেট আসবে এখানে?’

আফতাবউদ্দিন দমলেন না। ম্যাজিস্ট্রেটকে ফোন করে বিস্তারিত জানালেন। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এলেন অভিযোগের সত্যতা পাওয়ায় বিক্রেতাকে দশ হাজার টাকা জরিমানা করলেন। অভিযোগকারী আফতাবউদ্দিন আদায়কৃত জরিমানার ২৫% বুঝে নিলেন।এ বিষয়ে এয়ারপোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরেফিন রিদওয়ান শুক্রবার বলেন, বিমানবন্দর এলাকা পরিস্কার রাখার জন্য অনেক পূর্বেই একটি নিয়ম চালু করা হয়েছিল যে প্রথমে পানি বা কফির দাম ৫ টাকা বেশি রাখা হবে।\

এরপর ওই কাপ বা খালি বোতল ফেরত দিলে ৫ টাকা গ্রাহক ফেরত পাবে। ইদানীং দেখা যাচ্ছে সেই ৫ টাকা আর ফেরত দিতে চাইছে না। এজন্য একজন বিক্রেতাকে আমরা ১০ হাজার টাকা জরিমানা করেছি। এর থেকে অভিযোগকারীকে প্রাপ্য আড়াই হাজার টাকা।

তিনি বলেন, ‘বিমানবন্দরের অনেক ব্যবসায়ী হয়ত এখনো বুঝে উঠতে পারেননি যে মানুষ এখন অনেক সচেতন। ক্রেতার অসহায়ত্বকে পুজি করে ব্যবসা করার দিন শেষ হয়ে গেছে।