,

কারাগারে কেমন আছেন মিন্নি জানালেন চিকিৎসক

news-image

‘মিন্নি তেমন কোনো গুরুতর অসুস্থ নয়, একটু শা’রীরিক ব্যথা-বেদনা থাকতে পারে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাই তিনি মানসিকভাবে একটু চাপে আছেন। ভয়ের কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই। তিনি অনেক ভালো আছেন।’ বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আ’সামি বনে যাওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির চিকিৎসায় শুক্রবার সকালে কারাগারে যাওয়া বরগুনার সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান এসব কথা বলেন।

মিন্নিকে শা’রীরিকভাবে নি’র্যাতন করা হয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, না তেমন কোনো কিছু দেখা যায়নি। তাছাড়া মিন্নিও তেমন কিছুই বলেননি। তবে তার একটু ঘুম কম হচ্ছে। সকালে যেহেতু জেলখানার কিছু নিয়ম-কানুন অছে সেহেতু সকাল বেলা তিনি ঘুমাতে পারেন না। আমরা কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি উনি যতটুকু রেস্ট নিতে চান যেন তা নিতে পারেন। কারা কর্তৃপক্ষও সেটা দেখবে বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে নারী ডাক্তারও ছিরেন। মিন্নির পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই।মিন্নিকে উন্নত চিকিৎসা দেয়ার দাবির বিষয়ে ডা. হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে তেমনটি মনে হয়নি।

প্রসঙ্গত, স্বামী রিফাত শরীফ হ’ত্যা মামলা জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আয়শা সিদ্দিকা মিন্নি বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন। গত ১৯ জুলাই শুক্রবার রিফাত হ’ত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

কারাগারে যাওয়ার পর মিন্নির সঙ্গে দেখা করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। তারা উভয়ই দাবি করেন, রি’মান্ডে থাকা অবস্থায় পুলিশের নি’র্যাতনে খুব অসুস্থ হয়ে পড়েছেন মিন্নি। তাই তার চিকিৎসা প্রয়োজন। এছাড়াও পুলিশের শিখিয়ে দেয়া স্বীকারোক্তি আদালতে বলেছেন মিন্নি। তাই এ স্বীকারোক্তি প্রত্যাহার করতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর