,

মিয়ানমারের প্রতিনিধি দল আসছে শনিবার

news-image

নিউজ ডেস্ক : প্রত্যাবাসনের বিষয়ে রোহিঙ্গাদের বুঝাতে বাংলাদেশ সফরে আসছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র সচিব মিন্ত থোয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটির আগামীকাল শনিবার পৌঁছানোর কথা রয়েছে।

এদিনই তারা কক্সবাজার যাবেন। সেখানেই দুদিন থেকে শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, প্রতিনিধি দলটির সফরের সময় আসিয়ানের (দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের জোট) দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মানবিক সহায়তা কেন্দ্র বা আহা সেন্টারের একটি প্রতিনিধি দলও কক্সবাজার সফর করবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে গত মাসে একটি ‘পক্ষপাততুুষ্ট’ প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে পড়ে আহা সেন্টার।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে আন্তর্জাতিক সমালোচনা প্রশমন করতে চায় মিয়ানমার। সে লক্ষ্যেই বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে তারা। গত বছরও মিয়ানমারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল কক্সবাজারের শিবিরে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছিল। এর পরও প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো গতি আসেনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর