সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেনু হ’ত্যা: গুজব ছড়ানো সেই নারী আটক

news-image

‘ছে’লেধ’রা’ গুজব রটনাকারী অভিযোগে রিয়া খাতুন নামের এক নারীকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তর পুর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রিয়া খাতুনকে আটক করে পুলিশ।গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ডিসি বলেন, রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়ার কথার সঙ্গে ভিডিও ফুটেজ ও হৃদয়ের কথার মিল খোঁজা হচ্ছে। রিয়ার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রে’ফতার দেখানো হবে।

এদিকে বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অ’পারেশন) ইয়াছিন গাজী বলেন, রিয়াকে বিকেল ৩টার দিকে ওই স্কুল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনার সঙ্গে তার মিল খোঁজা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এর আগে রেনুকে পি’টিয়ে হ’ত্যার প্রধান অভিযুক্ত হৃদয়কে নারায়ণগঞ্জের ভুলতা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে।

হ্নদয় পুলিশকে জানায়, সেসহ ১০ থেকে ১৫ জন লোক স্কুলটির দ্বিতীয় তলার প্রধান শিক্ষকের কক্ষ থেকে টেনেহিঁচড়ে রেনুকে নিচে নামিয়ে আনে। এরপর তাকে বে’ধড়ক মা’রপিট করা হয়।তার আগে রেনুকে ছে’লেধ’রা প্রথম যে সাজিয়েছে তার মধ্যে কয়েকজন নারী ছিল। সেই নারীদের দেখলে হৃদয় চিনতে পারবে। হৃদয়ের দেয়া তথ্যমতে রিয়াকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, গত ২০ জুলাই সকালে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েকে ভর্তির খোঁজ নিতে ওই স্কুলে যান তাসলিমা বেগম রেনু।এরপর তাকে ছে’লেধ’রা সন্দেহে গ’ণপি’টুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রেনুকে ‘উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।এ ঘটনায় রেনুর ভাগিনা নাসির উদ্দিন বাড্ডা থানায় একটি হ’ত্যা মা’মলা করেন। ওই মা’মলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক