সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বামী পরিত্যাক্তা নারীকে ধ’র্ষণের অভিযোগ

news-image

নিউজ ডেস্ক।। পিরোজপুরের নাজিরপুরে এবার বিয়ের প্র’লোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার মধ্য ঝনঝনিয়া গ্রামে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ তুতবাড়ী গ্রামের আবুল হাশেম খলিফার ছেলে।

অভিযুক্ত তারেক হাসান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র পরিবারের ওই নারীর বাবা মারা যাওয়ার পরে সে মায়ের সাথে মামা বাড়িতে বসবাস করে আসছে। পাশ্ববর্তী চিতলমারী উপজেলায় ওই নারীর বিয়ে হলেও স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ৫ বছরের একমাত্র মেয়েকে নিয়ে সে মামা বাড়িতে মায়ের কাছে থাকে। বুধবার রাতে ওই নারীর মা বাড়িতে না থাকার সুযোগে রাত ১০টার দিকে ছাত্রলীগ নেতা তারেক ওই ঘরে ঢুকে বিয়ের প্র’লোভন দেখিয়ে ওই নারীকে ধ’র্ষণ করে। এ সময় মেয়েটির মামাতো ভাই সুজনসহ স্থানীয়রা ওই ছাত্রলীগ নেতাকে হাতে নাতে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ওই নারী বিয়ের দাবিতে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ছাত্রলীগ নেতা তারেক হাসানের ঘরে অবস্থান করে। পরে উপজেলা মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পু’লিশ পরিদর্শক খান মো. মিজানুর রহমান ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ছাত্রলীগ নেতা তারেকের ঘরে অবস্থান কালে কথা হয় ওই নারীর সাথে তিনি জানান, তারেক দীর্ঘদিন ধরে বিয়ের প্র’লোভনে তাকে ধ’র্ষণ করে আসছে। বুধবার রাতে সে ওই নারীর ঘরে ঢুকে ৩/৪ বার ধ’র্ষণ করে। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করলে সে ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে কৌশলে পালিয়ে যায়।

নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে পু’লিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক