,

দুই মেয়রের পদত্যাগ দাবি

news-image

ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়রের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বুধবার এক বিবৃতিতে এই দাবি জানান।বিবৃতিতে বলা হয়, রাজধানীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে আলোচনা হলেও ঢাকার দুই সিটি কর্পোরেশন ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সফলতা দেখাতে পারেনি।

সাধারণ মানুষ মনে আতঙ্ক এবং ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। এমতাবস্থায় ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ মেয়রদের পদত্যাগ করা উচিত।ডেঙ্গু নিধনে মেয়ররা শুধু কথার ফুলঝুরি ছড়ান উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু মোকাবেলায় ও মশা নিধনে তারা দুজন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। ফলে মেয়রদের স্বপদে বহাল থাকার নৈতিক কোনো অধিকার নেই।

ঢাকার দুই সিটির মেয়রের অবিলম্বে পদত্যাগ করা উচিত দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সর্বত্র। সরকার এত কিছুতে সফলতা দেখাচ্ছে, অথচ মশার কাছে ব্যর্থ হয়ে গেল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর