সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডেঙ্গু’ নিয়ে যাচ্ছিলেন বাড়ি, মৃত্যু হলো বাসেই

news-image

নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত ইকরাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে তার বাড়ি। গতকাল বুধবার রাতে হানিফ পরিবহনের একটি চেয়ার কোচ ঢাকা থেকে নড়াইলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হানিফ পরিবহনের সুপারভাইজার ও যাত্রীরা জানান, বুধবার রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ইকরাম হোসেন হানিফ পরিবহনের একটি বাসে নড়াইলে আসছিলেন। দৌলদিয়া ফেরিঘাটে এলে পরিবহনের সুপারভাইজারের কাছে তিনি (ইকরাম) জানতে চান এটা কোন জায়গা? কালনা ফেরিঘাটে এসে বাসের পেছনের সিটের যাত্রীরা বাইরে নামলেও ইকরাম নামেননি। এ সময় পরিবহনের লোকজন ও সুপারভাইজার বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পরিবহনের যাত্রী ও সুপারভাইজার বাস নিয়ে সরাসরি নড়াইল সদর থানায় চলে আসেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে।নিহততের চাচাতো ভাই কবির হোসেন জানান, ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করত ইকরাম। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে চলে আসছিল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। বলেন, ‘ইকরাম তার পরিবারকে বাড়িতে আসার পূর্বেই জানিয়েছিল সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।’নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মসিউর রহমান বাবু বলেন, ‘ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করার মতো কোনো সুযোগ-সুবিধা সদর হাসপাতালে নেই।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক