,

দোলাইরপাড়তে ৩ ভুয়া ডাক্তার গ্রেফতার, হাসপাতাল সিলগালা

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী দোলাইরপাড় কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামক এক হাসপাতালে অভিযান চালিয়ে তিন ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

দুই রোগীর জরায়ু অপারেশন করে ফেলে দেয়ার ঘটনায় বুধবার রাতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এতে দেখা যায়, অভিযুক্ত হাসপাতালের দুই চিকিৎসকই ভুয়া।

ডাক্তার না হয়েও অপারেশন করার অপরাধে তাদেরকে ৮ লাখ টাকা জরিমানাসহ ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও হাসপাতালটির মালিক রাহিমা আক্তারকে ৪ লাখ টাকা জরিমানাসহ ২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ নির্দেশ দেন। এ সময় ডিজি হেলথ এর পরিচালক ডা. মো. শফিউর রহমানও উপস্থিত ছিলেন।

মো. সারোয়ার আলম জানান, রাহিমা আক্তার এসএসসি পাশ। অথচ নিজেকে গাইনী ডাক্তার পরিচয় দিয়ে ২০০৮ সাল থেকে ১৩ বছর এ হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন।

আর ভুয়া ডাক্তার এস এম আল মাহমুদ নিজেকে এমবিবিস ও এফসিপিএস ডিএমসিএইচ পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়া সার্জারী ডাক্তার না হয়েও ডাক্তার নাজমুল হুদা কোনো সার্জারি ডাক্তারের পরামর্শ ছাড়াই রোগীর জরায়ুর অপারেশন করার অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

হাসপাতালটি সিলগালা করে দেয়া প্রসঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম বলেন, ২ বছর আগেও এ হাসপাতালের জরিমানা করা হয়েছিল। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর