,

হঠাৎ সাঈদীর কারাগার পরিবর্তন

news-image

রাজশাহী প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজশাহীর আদালতে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় তাকে হাজির করার কথা রয়েছে। এর আগে, তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

জানা যায়, জামায়াতের সাবেক নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীকে কঠোর গোপনীয়তার সঙ্গে গত সপ্তাহেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বিষয়টি এই কয়দিন গোপন রাখা হয়।তবে বৃহস্পতিবারের হাজিরা উপলক্ষে আগের দিন বুধবার থেকেই আদালতে নিরাপত্তা জোরদার করা হলে বিষয়টি প্রকাশ পায়।

জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনও এ বিষয়ে তেমন কিছু জানাতে চাননি। তবে তিনি জানিয়েছেন, গত সপ্তাহে সাঈদীকে রাজশাহীতে আনা হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা ছাত্রলীগ কর্মী ফারুককে নির্মমভাবে খুন করে ম্যানহোলে ফেলে দেয়। এ মামলার অন্যতম আসামি দেলাওয়ার হোসেন সাঈদী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর