সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানকে কোলে নেওয়ায় ‘ছে’লেধরা’ বলে চিৎকার, স্ত্রী- শ্বশুর-শাশুড়ি আটক

news-image

বগুড়ার সারিয়াকান্দিতে জামাইকে ফাঁ’সাতে ছেলে ধরা গুজব ছড়ানোর অভিযোগে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সারিয়াকান্দি থানার পাশে কাঁঠাল তলা এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন- শ্বশুর সিফার ফকির (৫০), শাশুড়ি বিউটি বেগম (৪০) এবং স্ত্রী শিরিন আকতার (২০)।

খোঁজ নিয়ে জানা গেছে, স্ত্রী-সন্তানকে ভরণপোষণ না দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন ভ্যানচালক স্বামী রিবুল হোসেন। শ্বশুর সিফার ফকির একজন অন্ধ। ভিক্ষা করে নিজের সংসার চালান। এর মধ্যে মেয়ে শিরিন ও তার দুই বছরের সন্তান চেপেছে তার কাঁধে। রিবুল স্ত্রী-সন্তানের ভরণ পোষণ না দিলেও মাঝে-মধ্যে সন্তানকে দেখতে আসেন শ্বশুর বাড়িতে।

মঙ্গলবার সন্ধ্যায় দিকে রিবুল হোসেন অটোভ্যান নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সারিয়াকান্দি থানার পাশে কাঁঠাল তলা এলাকায়। এ সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার শ্বশুর, শাশুড়ি, স্ত্রী ও সন্তান। রিবুল তাদেরকে থামিয়ে সন্তানকে কোলে নেন। এক পর্যায় সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলে তারা আপত্তি করেন।

এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে ছেলে ধরা বলে চিৎকার দেয় রিবুলের স্ত্রী শিরিন। মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজন ঘেরাও করে রিবুলকে। গণপিটুনি শুরুর আগেই রিবুল দৌড়ে আশ্রয় নেন সারিয়াকান্দি থানায়। পরে পুলিশ রিবুলের কাছে বিস্তারিত জানার পর আটক করে তিনজনকে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘পারিবারিক ঝামেলা নিয়ে ছেলে ধরা গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক