,

ময়মনসিংহে বিস্কুটের সঙ্গে ‘কাল্লা কা’টা’র চিরকুট, গ্রামজুড়ে আ’তঙ্ক

news-image

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় টোস্ট বিস্কুটের প্যাকেটে চিরকুট পাওয়া যাচ্ছে। উপজেলার পাটুলী ইউনিয়নের পোড়াঘাটি গ্রামের বিভিন্ন বাড়ির দরজার সামনে প্যাকেটগুলো ফেলে যাওয়া হয়; যেখানে লেখা আছে, ‘বিস্কুট দেয়া হয়েছে খাবেন, কিন্তু কাল্লা নেয়া হবেই’।এ ঘটনায় আ’তঙ্ক বিরাজ করছে পোড়াঘাটি গ্রামে। পুলিশ ওই গ্রামের বিভিন্ন বাড়ির সামনে ও এলাকাবাসীর কাছ থেকে ৩০ প্যাকেট বিস্কুট ও হুমকি দেওয়া চিরকুট উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে কে বা কারা তাদের বাড়ির দরজার সামনে বিস্কুটের প্যাকেটগুলো ফেলে যায়। এতে ‘গ’লাকে’টে’ নেওয়ার হু’মকি দেওয়া আছে।উপজেলার পোরাঘাটি গ্রামের ইব্রাহিম সরকার জানান, গতকাল রাতে তিনি তার দরজার বাইরে ১০ টাকা দামের একটি টোস্ট বিস্কুটের প্যাকেট পান। এতে একটি চিরকুট পাওয়া যায়। যেখানে গলা কেটে নেওয়ার হু’মকি দেওয়া হয়েছে।

এ খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আ’তঙ্ক দেখা দিয়েছে জনমনে। গ্রামবাসী ভয়ে বাড়ি থেকে বের হচ্ছেন না। কেউবা কাজে বের হলেও সন্ধ্যার আগে ঘরে ফিরছেন। স্কুলে যেতে পারছে না শিশু শিক্ষার্থীরা।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লীরা তরফদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার ঘটনাস্থল গুলোতে পরিদর্শন করেছেন। তারা গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামানও উপস্থিত ছিলেন।

ওসি মো. ফিরোজ জানান, গ্রামবাসীকে আতঙ্কিত না হতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই এলাকায় সাদা পোশাকে পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর