শিশুর গ’লায় খু’রের আ’ঘাত, ‘গ’লাকা’টা’র গুজব ছড়ানোর নির্দেশ দু’র্বৃত্তদের!
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সিহাব হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের গ’লায় খু’র দিয়ে আ’ঘাত করে ‘গ’লাকাটা’ হয়েছে গুজব ছড়ানোর নির্দেশ দিয়েছে একদল দু’র্বৃত্ত। নির্দেশ অমান্য করলে সত্যিই তাকে গলা’ কে’টে হ’ত্যা করা হবে বলেও হু’মকি দেয় তারা। পরে উপজেলার পাটোয়ারী জেনারেল হাসপাতাল’ের সামনে তাকে ফেলে যায় দলটি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদল সিহাবকে ফেলে যাওয়ার পর সে নিজেই ওই হাসপাতালে চিকিৎসা নিতে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে আজ বুধবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।আহত সিহাব উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। তার বাবার নাম আনিছুর রহমান। তাদের বাড়ি চান্দাই রাজেন্দ্রপুর গ্রামে।
ঘটনা জানার পর সিহাবের বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাদ্রাসার সামনে থেকে তিন ব্যক্তি একটি সিএনজিতে উঠিয়ে তাকে নিয়ে যায়। বনপাড়ার কাছাকাছি আসার পর তার হাত-পা চেপে ধরে মুখ আ’টকে গ’লায় খু’র দিয়ে আ’ঘাত করে।সিহাব জানায়, দুর্’বৃত্তদের একজন তাকে বলে, “তোকে মারলাম না। কিন্তু তোর গলা কা’টা হয়েছে এইটা সবখানে বলবি, তা না হইলে সত্যি সত্যি তোর গ’লা নামায়া দিয়া তোরে মা’ইরা ফেলবো।”
কিছুক্ষণ পর তাকে স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতালের সামনে ফেলে দেয় ওই দু’র্বৃত্তরা। সে নিজেই তার গলা”র কা’টা অংশে হাত দিয়ে চেপে হাসপাতালের ভেতর ঢোকে। এ সময় হাসপাতাল গেটে কর্তব্যরত কর্মচারী তাকে দেখে হাসপাতালের চিকিৎসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কাছে নিয়ে যান।
সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, কর্মচারীরা সিহাবকে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার গ’লায় কিঞ্চিত কে’টে দেওয়া হয়েছে। কোনো অ’স্ত্রোপচারের দরকার হয়নি। রাতের বেলা অঘটন এড়ানোর জন্য তাকে হাসপাতালে রেখে আজ সকালে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
তিনি জানান, দেশে অরাজকতা তৈরি করতে একটি দল সক্রিয় হয়ে উঠেছে। ‘গ’লাকাটা’ গুজব ধরে রাখতেই তারা দেশের বিভিন্ন স্থানে এমন কর্মকাণ্ড চালাচ্ছে। এর অংশ হিসেবেই সিহাবের গ’লা কে’টে গুজব ছড়ানোর নির্দেশ দেয় তারা। জনসাধারণকে এ সকল বিষয়ে সজাগ থাকতে পরামর্শ প্রদান করেন এই উপজেলা পরিষদ চেয়ারম্যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস জানান, ঘটনাটি গ’ৃলাকা’টা গুজব ছড়ানোর একটা প্রয়াসমাত্র। একটি অপগোষ্ঠির কারসাজি। এই ঘটনার আড়ালে যারা রয়েছে পুলিশ শিগগির তাদের আইনের আওতায় আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।










