,

গুজব ছড়ানোয় সরকারবিরোধী সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

news-image

পদ্মা সেতু তৈরির কাজে শিশুদের মাথা প্রয়োজন হচ্ছে – এমন একটি গুজব ছড়ানোর ঘটনায় সরকারবিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিদের লিংক পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।বুধবার পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম পোস্টটি করা হয় দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি এই পোস্টটি করেন।

তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনসহ নানা উপায় অবলম্বন করে ব্যর্থ হয়ে এখন গুজব ছড়াচ্ছে। তারা দেশের বাইরে থেকেও গুজব ছড়ানোর চেষ্টা করছে। গুজবের ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের কয়েকজনের সরকারবিরোধী রাজনীতিক দলের লিংক পেয়েছি। জড়িতদের প্রোফাইল তৈরির কাজ চলছে বলে জানান তিনি।

জাবেদ পাটোয়ারী জানান, এ ধরনের গণপিটুনি ঠেকাতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। গুজব ছড়ানোর দায়ে বেশকিছু ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগে ১০টি অনলাইন পোর্টালও বন্ধ করে দেয়া হয়েছে। যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে কেউই ছেলেধরা ছিল না।

তিনি আরো বলেন, শুক্রবার জুমার নামাজে খুৎবার সময় ইমামের মাধ্যমে গুজববিরোধী বক্তব্য প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। কোনো সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক, একইসঙ্গে স্বল্প সময়ে পুলিশ সেখানে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর