,

এবার পল্টন পুলিশবক্সের সামনে থেকে বোমা উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর পল্টন মোড়ের পুলিশ বক্সের সামনে থেকে গতকাল গভীর রাতে একটি বোমা উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। একটি কার্টনের ভেতর বোমাটি পাওয়া যায়। পরে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ সেখানে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়।

প্রায় একই সময়ে ফার্মগেটের খামারবাড়ীতেও একই ধরনের একটি বস্তু দেখতে পেয়ে সেটি ঘিরেও সৃষ্টি হয় আতঙ্ক। রাত আড়াইটায় যখন এ প্রতিবেদন লেখা হচ্ছিল, তখন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাদের তৎপরতা শুরু করে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার মধ্যরাতে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখে সেটির দিকে এগিয়ে যান পুলিশ সদস্যরা। তারা দেখতে পান, কার্টনটির ভেতরে একটি বস্তু। তাতে তারও প্যাঁচানো আছে। এর পর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে সেখানে ডাকা হয়। দলটি ঘটনাস্থলে পৌঁছে বোমাটির বিস্ফোরণ ঘটায়।

এর কিছুক্ষণ পর মানিক মিয়া অ্যাভিনিউয়ের খামারবাড়ী প্রান্তে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পল্টনের মতো একই ধরনের একটি কার্টনসদৃশ বস্তু দেখা যায়। ফলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। রাত দেড়টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বোমা কি না তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর