,

খালেদা জিয়া রাজনৈতিকভাবে দেউলিয়া হবেন : তোফায়েল

downloadডেস্ক রির্পোট : খালেদা জিয়া রাজনৈতিকভাবে দেউলিয়াতে রুপান্তরিত হবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলার মানুষের সময় এসেছে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। আজ রবিবার সকালে ভোলা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য হচ্ছে গ্রাম উন্নয়ন করা। সেই লক্ষ্যেই ভোলায় ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য যেই মুহূর্তে দেশে উন্নয়ন কাজ শুরু হচ্ছে ঠিক সেই মুহূর্তেই বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) দেশের কোমলমতি প্রায় ১৬ লাখ ছাত্রছাত্রীদের এসএসসি পরীক্ষার মধ্যেও হরতাল-অবরোধ দিচ্ছেন। তাই বাধ্য হয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।
তিনি বলেন, পৃথিবীতে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ দাবি আদায় করতে পারত তাহলে আল-কায়দা ও আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠন বহু দেশ দখল করে নিতে পারত। খালেদা জিয়া সন্ত্রাস করে কিছুই করতে পারবে না।
ভোলায় ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ভোলা থেকে বরিশাল যাওয়ার মহাসড়কের সংযোগস্থল লাহারহাট এলাকায় প্রায় ১২ শ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ করা হবে। তখন ভোলার মানুষ বরিশাল হয়ে সহজেই রাজধানী ঢাকায় যেতে পারবেন।
তিনি আরো বলেন, গ্যাস ও বিদ্যুতের অভাবে দেশের অনেক এলাকায় শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ভোলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে। এ গ্যাস দিয়ে ভোলায় বিদ্যুৎকেন্দ্র, সার কারখানাসহ বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
তোফায়েল বলেন, ভোলা হবে শিল্পনগরী এলাকা। আর পুরো জেলাকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে ওঠবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে সর্ব শ্রেষ্ঠ জেলা।
অনুষ্ঠানে পিটিআই এর সুপারিনটেনডেন্ট শিরিন শবনম, ভোলার পৌর মেয়র মনিরুজ্জামান মনির ও জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম বক্তৃতা করেন। এ ছাড়া বিজিএমইএ-এর সভাপতি আতিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কচি, ভোলা জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মো. সেলিম রেজাম নদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর