যেসব কারণে রক্তে শর্করার পরিমাণ বাড়ে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। এটি একটি প্রচলিত সমস্যা।এটি নিয়ন্ত্রণে নানা থাকলে শরীরে নানাবিধ জটিলতা দেখা দেয়। সঠিক খাদ্যাভাস ও জীবনযাপন পদ্ধতির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। তবে নানা কারণে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। যেমন-

১. বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এ কারণে ডায়াবেটিস থাকলে অতিরিক্ত ভাত বা আলু না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ২. দীর্ঘদিন ব্যায়াম না করলে বা শারীরিক ভাবে সচল না থাকলে রক্তে শর্করার মাত্রা বাড়ে৷ ৩. যারা নিয়মিত ওষুধ খান বা ইনসুলিন নেন, তারা ওষুধ খেতে বা ইনসুলিন নিতে ভুলে গেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

৪. জ্বর হলে বা যেকোনও রকম অসুস্থতার কারণেও শরীরে ভারসাম্য নষ্ট হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে৷ ৫. অতিরিক্ত মানসিক চাপের কারণেও হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। ৬. টেলিভিশন দেখতে দেখতে কিংবা কম্পিউটারে অনেক রাত পর্যন্ত কাজ করতে করতে ভারী ধরনের খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। ৭. দিনের বেশিরভাগ সময় শুয়ে-বসে কাটালে রক্ত শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। উৎস : নিউজ এইট্টিন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা