,

লেবু পাতার অসাধারণ এই গুণাগুণ সম্পর্কে আপনি জানেন কি?

news-image

স্বাস্থ্য ডেস্ক।। লেবুর উপকারিতার কথা সকলেরই জানা। অনেকেই যেকোনও খাবারের সঙ্গেই লেবু খেতে পছন্দ করেন। জানেন কী? ফলের পাশাপাশি, এর পাতাতেও রয়েছে অসাধারণ কিছু গুণাগুণ, যা আপনার শরীরকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। আসুন জেনে নিই লেবু পাতার অসাধারণ গুণাগুণগুলো…

বমিভাব কাটাতে : বাসে উঠলে অনেকেরই বমি করার প্রবণতা দেখা দেয়। আবার গর্ভবতী মায়েদেরও বমি ভাব অনুভূত হয়। এই সমস্যা থেকে মুক্তির পথ বাতলে দিতে পারে লেবু পাতা। এক্ষেত্রে কয়েকটি লেবুপাতা হাতে কচলে নিয়ে এর ঘ্রাণ নিলেই বমিভাব কেটে যায়।

ওজন নিয়ন্ত্রণে : অনেকেই শরীরের বাড়তি মেদ কমাতে লেবুর রস গরম পানির সঙ্গে মিশিয়ে পান করে থাকেন। কিন্তু জানেন কী?-ওজন কমাতে লেবুর পাতাও খুব কার্যকরী ভুমিকা পালন করে। লেবু পাতার রস খেলেও ওজন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

চুলকানি দূর করতে : কচু বা ওল খেলে গলায় অনেক সময়ে যে চুলকানি অনুভূত হতে পারে। এক্ষেত্রেও লেবুর পাশাপাশি কাজে দেয় লেবুর পাতা।

দাঁতের যত্নে : দাঁতে কালচে ছোপ পড়েছে? দাঁতকে চকচকে সাদা করে তুলতে চান, তাহলে অবশ্যই লেবু পাতা হতে পারে আপনার এই সমস্যার সমাধান। কয়েকটি লেবু পাতার সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা থেঁতলে নিয়ে পেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্ট দিয়ে দাঁত মাজুন। মাত্র এক সপ্তাহ এটি করতে পারলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

ক্লান্তি দূর করতে: সারাদিন কাজের পর বা অতিরিক্ত গরমের জেরে শরীরে ক্লান্তি অনুভব হতে পারে। লেবু পাতার সঙ্গে মধু মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। এতে শরীরের সমস্ত ক্লান্তি দূর করা সম্ভব। উৎস  : এশিয়ানেট নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর