,

যেসব অভ্যাস লিভারের জন্য ক্ষতিকর

news-image

স্বাস্থ্য ডেস্ক।। যকৃৎ বা লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দেয় শরীর থেকে।লিভারের কর্মক্ষমতা নষ্ট হলে শরীরে জমে যাওয়া টক্সিন শরীরেই থেকে যাবে। এতে শরীরের একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে। এ কারণে শরীর সুস্থ রাখতে লিভার সুস্থ রাখা অত্যন্ত জরুরী। দৈনন্দিন জীবনের কিছু কিছু অভ্যাস লিভারের মারাত্মক ক্ষতি করে। সময় মতো সতর্ক না হলে অকালেই লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। যেমন-

১. সকালে ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ খাবার না খেয়ে থাকার অভ্যাস লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর! দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলতে থাকলে লিভারের স্বাভাবিক কর্মক্ষমতাও কমে যায়। ২. অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর আলসেমী করে পায়খানা-প্রস্রাব চেপে শুয়ে থাকেন। এই অভ্যাস লিভারের পক্ষে খুবই ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এ অভ্যাস ধরে রাখলে লিভারের কর্মক্ষমতা কমে যায়।

৩. অতিরিক্ত পরিমাণে ফলমূল বা কাঁচা সবজি খেলে সেইসব হজম করাতে পরিপাকতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে লিভারেও চাপ পড়ে। ৪. দেরী করে ঘুমাতে যাওয়া এবং দেরী করে ওঠা দুটিই লিভারের জন্য ক্ষতিকর। এই অভ্যাসের ফলে হজমজনিত নানা সমস্যা সৃষ্টি হয়। ৫. মাত্রাতিরিক্ত পরিমাণে ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে৷ বিশেষ করে অতিরিক্ত পরিমাণে ব্যথা কমানোর ওষুধে লিভারের কর্মক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়।

৬. অতিরিক্ত অ্যালকোহল পানের অভ্যাসে লিভার অকার্যকর হয়ে পড়ে। ৭. অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস থাকলে লিভার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে। ৮. মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়াদাওয়ার অভ্যাসও লিভারের পক্ষে ক্ষতিকর। ৯. ক্ষতিকর রাসায়নিক রঙ যুক্ত যে কোনও খাবার লিভারের জন্য বিপজ্জনক। সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর