,

সাড়ে তিন বছরের শিশুকে বিক্রি করে দিলেন নানি

news-image

নরসিংদীর পলাশে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে বিক্রি করে দেয়ার অভিযোগে শিশুটির নানি রানু বেগমকে (৫২) আটক করেছে পুলিশ। পরে ওই নারীর দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিণ গাও এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।আটক রানু বেগম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর গ্রামের নান্নু মিয়ার স্ত্রী।

উদ্ধার হওয়া শিশুটির নাম তাওহিদ। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের হতদরিদ্র আলাউদ্দিনের ছেলে। গত তিন মাস আগে রানু বেগমের মেয়ে রেক্সোনা শিশুটিকে দত্তক নিয়েছিলেন।

পুলিশ জানায়, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর গ্রামের নান্নু মিয়ার মেয়ে রেক্সোনা তিন মাস আগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের হতদরিদ্র আলাউদ্দিনের কাছ থেকে তার শিশু সন্তান তাওহিদকে দত্তক নেন। গত রোজার ঈদের পর তিনি শিশু তাওহিদকে তার মা-বাবার কাছে রেখে সাতক্ষীরায় স্বামীর বাড়িতে চলে যান। এ অবস্থায় রেক্সোনার মা-বাবা শিশুটিকে লালন-পালন করতে থাকেন। গত রোববার সন্ধ্যায় রেক্সোনার বাবা নান্নু মিয়া শিশু তাওহিদকে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই সঙ্গে দিনভর এলাকায় মাইকিং করানো হয়।

জিজ্ঞাসাবাদের রানু বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশ। পরে রানু বেগম শিশু তাওহিদকে ১২ হাজার টাকায় গাজীপুরের কাপাসিয়ার দক্ষিণ গাও গ্রামের নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করে দেয়ার কথা স্বীকার করে। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পলাশ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, শিশু তাওহিদকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত রানু বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর