সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজমির শরিফের গিলাফ দিয়ে এরশাদের কবর ঢেকে দিলেন নেতাকর্মীরা

news-image

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি আজমির শরিফের গিলাফ দিয়ে ঢেকে দিয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা আজমির শরীফ থেকে আনা গিলাফ দিয়ে এরশাদের সমাধি ঢেকে দেন।

এর আগে ৩০টি মাইক্রোবাস যোগে ঢাকা উত্তরের ২৬টি থানার নেতাকর্মীরা পল্লী নিবাসে এসে পৌঁছান। পরে সাবেক এ রাষ্ট্রপতির কবর জিয়ারত করেন তারা। এ সময় এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী।এর আগে ঢাকা উত্তরের ২৬টি থানার নেতৃবৃন্দ পৃথকভাবে এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় এরশাদের চাচাতো ভাই ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক শামসুজ্জামান মুকুল, ঢাকা উত্তর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী, প্রেসিডিয়াম সদস্য ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংগঠনিক সম্পাদক মুনশি আব্দুল বারী, রংপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজমল হোসেন লেবু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দফতর সম্পাদক জাহিদ হোসেন লুসিডসহ ঢাকা উত্তর মহানগরীরর ২৬টি থানার সভাপতি ও সম্পাদক এবং স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এরশাদের স্মরণে একটি শোক বই উন্মোচন করা হয়। শোক বইটি জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাকের সৌজন্যে এরশাদের চাচাতো ভাই হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক শামসুজ্জামান মুকুলের হাতে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক