সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দু’জনের পেট থেকে খুলনায় ৭ হাজার ই’য়াবা উদ্ধার

news-image

নিউজ ডেস্ক।। বড় আকারের ক্যাপসুলের মধ্যে ই’য়াবা ভরে সেই ক্যাপসুল গিলে ফেলেন দুই ই’য়াবা বহনকারী। প্রতিটি ক্যাপসুলে ছিলো ৫০ পিস ই’য়াবা। এ রকম ১৪৩টি ক্যাপসুল পেটের ভেতরে নিয়ে কপবাজার থেকে খুলনায় আসেন তারা। কিন্তু নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই পু’লিশের হাতে ধরা পড়ে যান।

চা’ঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গত ২১ জুলাই বিকাল সাড়ে ৫টায় খুলনা মহানগরীর লবণচরা থা’না এলাকায়। পু’লিশের একটি দল সেতু ডিলাপ পরিবহনের একটি বাস থেকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ই’য়াবা বহনের কথা স্বীকার করলে রোববার রাত এবং সোমবার সকালে তাদের পেট থেকে ১৪৩টি ক্যাপসুল বের করা হয়। পরে দেখা যায়, প্রতিটি ক্যাপসুলে ৫০ পিস করে মোট ৭ হাজার ১৫০ পিস ই’য়াবা রয়েছে।

ই’য়াবা বহন করা দুই ব্যক্তি হলেন মাগুরা জেলা সদরের ভাঙ্গুড়া গ্রামের রশিদ জোমাদ্দারের ছেলে শাহজাহান জোমাদ্দার এবং নড়াইলের কালিয়া থানার ফুলদা গ্রামের হাবি মিনার ছেলে তাজুল মিনা।

খুলনা মেট্রোপলিটন পু’লিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাকিলুজ্জামান সমকালকে জানান, খুলনায় বড় ই’য়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল থেকে অভিযান শুরু করা হয়। রূপসা সেতু বাইপাস সড়কের লবণচরা গেট নামক এলাকায় গাড়ি তল্লাশির সময় সেতু ডিলাপ পরিবহনের একটি বাসের আরোহী ওই দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। এ সময় তাদের অসুস্থ ও আতংকিত দেখাচ্ছিলো।

তিনি বলেন, তাদের আটক করে লবণচরা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তারা সব স্বীকার করেন। এরপর পেটের ভেতর থেকে ক্যাপসুলগুলো বের করা হয়। দুই ব্যক্তি ৭২টি করে ১৪৪টি ক্যাপসুল গিলে ফেলেন। কিন্তু পেটের ভেতর থেকে ১৪৩টি বের করা সম্ভব হয়েছে। ওই ১৪৩টি ক্যাপসুলে মোট ৭ হাজার ১৫০ পিস ই’য়াবা ছিলো। এ ঘটনা লবণচরা থানায় মামলা হয়েছে। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক