সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুরতে গিয়ে ছেলেধরা সন্দেহে গ’ণপি’টুনির শিকার ৪ বন্ধু, পিকআপে আ’গুন

news-image

বগুড়ার গাবতলীতে ছেলেধরা সন্দেহে চার যুবককে গ’ণপি’টুনি দিয়ে তাদের ব্যবহৃত একটি পিকআপভ্যান পু’ড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা।খবর পেয়ে গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়ারেছ আনসারী, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন ও গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চার যুবককে উ’দ্ধার করতে গেলে স্থানীয় জনতার রোষানলে পড়ে। এ সময় জনতার ইট-পাটকেলে চার পুলিশ সদস্য আ’হত হন। পরে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের পাশে একটি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই চারজন যুবক দুর্গাহাটা মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদের পূর্বপাশে একটি কেজি স্কুলের সামনে ঘোরাঘুরি করছিল। স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো কথা বলে। তখন লোকজন ওই চার যুবককে ছেলেধরা সন্দেহে মা’রপিট শুরু করে। মুহূর্তেই শতশত উৎসুক জনতা সেখানে হাজির হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা তাদের ব্যবহৃত একটি পিকআপভ্যানে আ’গুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু ওই চার যুবককে উ’দ্ধার করে ইউনিয়ন পরিষদের রুমে আ’টকে রাখেন।

এরা হলেন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে ফাহিম প্রামানিক (২৪), পারধুনট মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে লুৎফর রহমান (৩৫), ধুনট জোড়শিমুল গ্রামের নজির হোসেনের ছেলে নিয়ামুল হোসেন (৩৬) ও তার ভাই দুলাল হোসেন (২২)।

পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে, ওই চার যুবক সারিয়াকান্দিতে যমুনা নদীতে বেড়াতে গিয়েছিল। বেড়ানো শেষে তারা গাবতলীর দুর্গাহাটা মাঝিপাড়া গ্রামে বন্ধু বোরহানের সঙ্গে দেখা করতে যায়। এ সময় জাকিরুল তার বন্ধুদের দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের সামনে অপেক্ষা করতে বলেন। কথামতো পরিষদের সামনে তারা অপেক্ষা করছিল। তখন জনগণ তাদেরকে ছেলেধরা সন্দেহে গ’ণপি’টুনি দেয়। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপভ্যান আ’গুনে পু’ড়িয়ে দেয়া হয়।

গাবতলী থানার ওসি সেলিম হোসেন জানান, অতি উৎসাহী কিছু গ্রামবাসী না বুঝে এই হা’মলার ঘটনা ঘটায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আ’টক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক